বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টেকনাফে মুক্তিপণে ফিরে এলেন অপহৃত ৯ কৃষক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৪:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৭৪ হাজার টাকার বিনিময়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন অপহৃত ৯ কৃষক।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ফিরে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিম মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল।

তিনি বলেন, শনিবার (২ নভেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার পাহাড় সংলগ্ন এলাকায় ১০ কৃষক কৃষি কাজসহ পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০ জন কৃষককে ধরে নিয়ে যান। পরে কৌশলে একজন চলে আসেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে বাড়িতে ফিরে আসেন।

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন বলেন, অপহৃত কৃষককে উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ভিকটিমের পরিবার জানিয়েছেন আজ সোমবার সকালে তারা ফিরে এসেছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close