বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ৪০
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরাণিটেক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অভিযান চালানো হয়।

র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচশ সদস্য অংশ নেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close