বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে খুলনায় পুলিশের শোভাযাত্রা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:১৩ পিএম

ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে রবিবার (৩ নভেম্বর) সকালে খুলনা শিববাড়ি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খুলনা রেল ষ্টেশন হয়ে ফেরীঘাট মোড় গিয়ে শেষ হয়।

এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, নিরাপদ সড়ক চাই এর সদস্যরা,পরিবহন মালিক শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, অসচেতনতার কারণে আমাদের দূর্ঘটনাগুলো ঘটে।

এ দূর্ঘটনাগুলো কমিয়ে আনার জন্য আমাদের সতর্কতা, সচেতনতা ও জ্ঞান জরুরী। প্রতিটি নাগরিক সচেতন, সু-নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পুলিশ, গাড়ির মালিক, শ্রমিক, সড়ক বিভাগ ও পথচারী সবাই মিলে দেশের সড়ক পথ নিরাপদ করতে হবে।

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রত্যাশা রেখে তিনি সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সচেতনভাবে ট্রাফিক নিয়ম কানুন মেনে সড়কে চলাচলের আহ্বান জানান। তাহলেই বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী ও নিরাপদ সড়কের দেশ হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে বলে উল্লেখ করেন পুলিশ কমিশনার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close