শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নীলফামারীতে শেষ হলো জেলা ইজতেমা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম

নীলফামারীতে আয়োজিত তিনদিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১২ টার দিকে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনি মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।এরআগে গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, তিনদিন ব্যাপী আয়োজিত ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা এসেছেন এবারের ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেন। এছাড়াও একদিন আগে থেকেই এখানে উপস্থিত হন দেশের বিভিন্ন জেলার তাবলিক জামায়াতের কমিটির সদস্যরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা।

জেলা তাবলীগ জামায়াতের আমীর প্রফেসর দিদারুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ান পেশের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার দুপুর ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হবে, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কয়েক লক্ষ মানুষ এসেছেন। শান্তিপূর্ণ ভাবে এটি শেষ হবে।

নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম স্বদেশ প্রতিদিনকে বলেন, ইজতেমা ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিলো। শান্তিপূর্ণভাবে আজকে ইজতেমা শেষ হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close