বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
নাব্যতা-সংকট আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:০৩ পিএম

নাব্যতা–সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত কয়েকদিন ধরে নাব্যতা–সংকটের কারণে এই নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফ-লোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল। দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়।

নাব্যতা–সংকট কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close