প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব মালয়েশিয়া(ডুয়ামের) শহীদ পরিবারের সঙ্গে মমতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়ামের সভাপতি সুমাইয়া নাহার, সেক্রেটারী ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ড.আতিক মুজাহিদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উত্তরা ইউনিভার্সিটির লেকচারার জনাব আব্দুল বাসির এছাড়ায় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম ডুয়ামের পুনর্মিলনী অনুষ্ঠান।
এ অনুষ্ঠান উপলক্ষে ডুয়ামের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী,ভলান্টিয়ার এবং শুভাকাঙ্ক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে বিকেলে একত্রিত হন টিএসসিতে।একে অপরের সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ হওয়ায় প্রত্যেকেই আনন্দে মেতে ছিলেন।
ডুয়াম থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে ২৪ এর আন্দোলনে শহিদের স্বজনদেরও আমন্ত্রণ করা হয়।তারা তাদের স্বজনদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের জন্য দেশবাসীর নিকট দোয়া চান।
নাগরিক কমিটির সদস্য ও ডুয়ামের সেক্রেটারী শহীদ পরিবারের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের পাশে আছি। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই নাগরিক কমিটির অন্যতম কাজ।
সভাপতি তার বক্তব্যে প্রথমে ২৪ এর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।এরপর তিনি বলেন, ডুয়াম হাঁটি হাঁটি পা পা করে এতোদূর এসেছে। অদূর ভবিষ্যতে ডুয়াম আরো বিস্তৃত পরিসরে কাজ করবে।তিনি সর্বদা ডুয়ামের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ডুয়াম প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশে মেধাবী, গরিব,অসহায় শিক্ষার্থীদের ভর্তি সহায়তাসহ সার্বিকভাবে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে সারাদেশে ও দেশের বাইরে পন্ঞ্চাশের অধিক ডুয়ামের শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
স্বদেশ প্রতিদিন/এমআর