সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
প্রাথমিকে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১:৫৩ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এ ধাপে নির্বাচিতদের মৌখিক চলবে ২২ এপ্রিল পর্যন্ত। 

বুধবার (১৩ মার্চ) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

এর আগে গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের চূড়ান্তভাবে নির্বিচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন চাকরিপ্রার্থী।

/এমএ/

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close