সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ২:১৮ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ২৩ হাজার ০৫৭ জন উত্তীর্ণ হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষায় অংশ নেন। এ ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

ফলাফল দেখা যাবে যেভাবে-

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

/এমএ/

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close