
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ৩টি ভিন্ন পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ ডিসেম্বর।
১। পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: ৩০,০০০ টাকা
২। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: ২৩,০০০ টাকা
৩। পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: ১৮,০০০ টাকা
প্রার্থীদের অন্যান্য যোগ্যতা
ন্যূনতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)
বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে
শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে
প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে
চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না
প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে
বাহিনীর চাকরী থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে
কাজের দায়িত্বসমূহ
এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা
সুযোগ-সুবিধা
চিকিৎসা বীমা
সাপ্তাহিক ছুটি- ২দিন
বার্ষিক বেতন পর্যালোচনা
উৎসব ভাতা
ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
কর্মক্ষেত্র: বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর
চাকরির ধরণ: ফুল টাইম
আবেদন যেভাবে
সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক: https://shorturl.at/678HN
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবদেনের লিংক : https://shorturl.at/4bhCi
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক: https://shorturl.at/HUXmy
বিশেষ দ্রষ্টব্য
হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোনো ধরনের সুপারিশ/ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর