শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
কারাগারে জামায়াত নেতার মৃত্যু
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:০১ পিএম

রাজশাহী নগরীর দামকুড়া থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল লতিফ (৬৬) মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে গত ১৮ ডিসেম্বর জামায়াতের এই নেতাকে কারাগারে পাঠানো হয়।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী নগর আমির ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এক বিবৃতিতে বলেন, কারাগারে যাবার পর কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত হাজতি থাকায় অসুস্থ হয়ে পড়েন জামায়াত নেতা লতিফ। অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব-পায়খানা করতেন। শনিবার সকালে তিনি কারাগারেই মারা যান।

বিবৃতিতে তারা আরও বলেন, একজন নিরাপরাধ ও প্রবীন অসুস্থ মানুষকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এটি এক ধরনের হত্যাকাণ্ডের শামিল। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে রাজশাহীর ডেপুটি জেলার একরামুল হক বলেন, তিনি অসুস্থ্য থাকায় শুক্রবার প্রিজন সেলে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/এমএ/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close