শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
সাংবাদিক আলতাফ হোসেন আর নেই
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩ AM

কিডনিসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আলতাফ হোসেন (৫২)। 

দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজারহাট সংবাদদাতা ও প্রেসক্লাব রাজারহাটের সহ-সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন সরকার সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান। আলতাফ হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। 

সাংবাদিক আলতাফ হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের বাসিন্দা মৃত আব্দুর রহমানে ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ডাংরারহাট জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে দাফন করার কথা রয়েছে। আলতাফ হোসেন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু নুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

আরো শোক প্রকাশ করেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close