শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রতিনিধি, যশোর
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪২ পিএম

যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মালবাহী ট্রাকটি। এতে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ ও তার সহকারী নাজমুল। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে, নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। চিলাহাটি থেকে খুলনা যাচ্ছিল একটি মেইল ট্রেন। ট্রেনটি যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রাকটি লাইনে উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close