শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম আপডেট: ২৫.১২.২০২৩ ১২:২৩ PM

সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবার জানিয়েছে, আজ বাদ আসর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলুর রহমান। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এই তথ্য জানিয়েছেন।

সিটি গ্রুপের মালিকানাধীন সময় টিভির প্রতিবেদনে বলা হয়, ফজলুর রহমান গতকাল রোববার অফিস করেছেন। আজ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

১১ ভাই-বোনের মধ্যে ফজলুর রহমান ছিলেন দ্বিতীয়। ২০২১ সালে বেসরকারী এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কিশোর বয়সে রাজধানীর গেন্ডারিয়ায় নিজেদের বসতবাড়ির আঙিনায় মাত্র ৪২ টাকা পুঁজিতে একটি মুদিদোকান খুলে ব্যবসা জীবন শুরু করেছিলেন তিনি।

পরে ফজলুর রহমানের হাতে গড়ে ওঠে সিটি গ্রুপ। ভোজ্যতেল ও চিনি পরিশোধন, চাল-ডাল, আটা-ময়দা, প্রক্রিয়াজাত খাবার, পোলট্রি খাদ্য, জাহাজনির্মাণ, চা–বাগান, ব্যাংক, বিমা, হাসপাতাল, গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সিটি গ্রুপের ব্যবসা রয়েছে।

সিটি গ্রুপের বর্তমানে ৪০টি প্রতিষ্ঠান আছে। ২০২১ সালের তথ্য অনুযায়ী, সিটি গ্রুপের বিনিয়োগ প্রায় ২০ হাজার কোটি টাকা। কর্মসংস্থান ১৫ হাজারের বেশি। বার্ষিক বেচাকেনা প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই সংখ্যা এখন আরও বেড়েছে।

ফজলুর রহমান একাধিকবার সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হয়েছেন। সবশেষ ২০২২-২৩ অর্থবছরেও তিনি সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হন। এ ছাড়া তিনি এশিয়া ওয়ান ‘গ্রেটেস্ট লিডার ২০২০-২১’ সম্মানে ভূষিত হন।

/এমএ/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close