শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
চতুর্থবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ পিএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসরে এলপি গ্যাস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস। টানা চতুর্থবারের মতো এ অ্যাওয়ার্ড জিতল দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার রাতে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন- চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন শেখ এহসান রেজা, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সি.ও.ও. এম.এম. জসীম উদ্দীন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জের সি.ও.ও. অপারেশন্স সাদ তানভীর, সি.ও.ও. প্রজেক্টস এন্ড অপারেশন এ.কে. শামসুদ্দীন আহমেদ চৌধুরী, প্ল্যানিং এবং পাবলিক রিলেশন্সের হেড অব স্ট্র্যাটেজি জাকারিয়া জালাল, হেড অফ সেলস মো. রেদোয়ানুর রহমান, ইন্টারনাল অডিট অ্যান্ড কম্প্লিনেন্স ডিজিএম মাকসুদ আলম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এজিএম কাজী রোকন উদ্দীন।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এই অর্জনে বসুন্ধরা এলপি গ্যাসের অগণিত গ্রাহক, পরিবেশক, রিটেইলার, সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পরপর তিনবার অর্জন করেছিল বসুন্ধরা এলপি গ্যাস।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close