শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
সেরা করদাতা সম্মাননা পেলো স্বদেশ প্রপার্টিস লিমিটেড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৯ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ১০:২৮ এএম

২০২২-২৩ কর বছরে রিয়েল এস্টেট বিভাগে সমগ্র বাংলাদেশে সেরা (১ম) করদাতা সম্মাননা পেয়েছে স্বদেশ প্রপার্টিস লিমিটেড। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে জাতীয় ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্বদেশ প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক মো. ফারসাদ উদ্দিন এই সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এনবিআর আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এতে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক গেজেটে মনোনীতদের তালিকা প্রকাশ করে এনবিআর। এতে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শাখায় ১১টিসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেরা করদাতার নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ এসব করদাতাদের প্রত্যেককে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড দেওয়া হয়।

রিয়েল এস্টেট ক্যাটাগরিতে স্বদেশ প্রপার্টিস লিমিটেড ছাড়াও একই ক্যাটাগরিতে জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছে শান্তা হোল্ডিংস লিমিটেড এবং এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেড।

/এমএ/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close