রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
গুইমারায় রিজিয়নের উদ্যোগে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০:৫৭ AM আপডেট: ২৫.০৬.২০২৩ ১২:৪৩ PM

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পাবর্ত্য জেলার স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

দায়িত্বঊর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রান বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গুইমারা রিজিয়ন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে সে জন্য দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহবানকে সফল করতে সেনাবাহিনী প্রধান এবং ২৪ আর্টিলারী রিজিয়ন কমান্ডার  জেনারেল মো: কামাল মামুন বিএএমএস এনডিসি পিএসসি জি এর দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার ২৫ জুন ২০২৩ গুইমারা রিজিয়নের নিজস্ব পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, লক্ষীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল জুবায়ের, মাটিরাঙ্গা টুআইসি মেজর মুরাদ হাসান, বিএম মেজর মো: খালেদসহ বিভিন্ন উপদস্ত সেনাসদস্য উপস্থিত ছিলেন।

উক্ত মৎস্য চাষের অংশ হিসেবে কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি গুইমারা উপজেলায় অবস্থিত মার্মা লেকে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউশ, গ্রার্স কার্প এবং সরপুটিসহ বিভিন্ন ধরনের মোট ১৫হাজার মাছের পোনা অবমুক্ত করেন। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close