শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      
বাঞ্ছারামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বর্ণাঢ্য আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ নাজমুল হুদা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির  ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান,বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী,বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাদি,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য হানিফ আহমেদ এবং মাওলানা জাকির হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল ইসলাম ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মোল্লাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা জাতীয় ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান বলেন, "দেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।"

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আয়োজনের সমাপ্তি ঘটে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close