বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
মেঘনার ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল মান্নান
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম

নবীনগরে মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে সংসদ সদস্য আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। নদীভাঙনে বসতভিটা, ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার (২০ অক্টোবর) এলাকা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের কারণে তাঁদের সৃষ্ট দুর্ভোগ ও উদ্বেগের কথা শোনেন। এ সময় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি ঘটনাস্থল থেকেই পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়দের জানমাল, বসতভিটা ও সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দড়ি লাপাংয়ের মানুষকে নদীভাঙনের ভয়াবহ ঝুঁকি থেকে রক্ষায় এগিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান, উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close