বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
দুর্গাপূজায় জগন্নাথ জিওর আখড়ায় পূণ্যার্থীদের ঢল
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম

মাধবপুরে জগন্নাথ জিওর আখড়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অন্যতম ঐতিহাসিক ঘিলাতলী গ্রামের জগন্নাথ জিওর আখড়া প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রাচীন এই আখড়ায় দীর্ঘকাল ধরে বৈষ্ণবীয় রীতিনীতি পালিত হলেও গত ছয় বছর ধরে এখানে দুর্গাপূজার মহোৎসব যুক্ত হয়েছে। মন্দির প্রাঙ্গণের আনন্দমেলা এবং এই উৎসবকে কেন্দ্র করে এখন মাধবপুরসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নোয়াপাড়াসহ দূরদূরান্তের হাজার হাজার পূজারি ও দর্শনার্থীর সমাগমে এক বিশাল মিলনমেলা তৈরি হয়েছে।

জগন্নাথ জিওর আখড়ার অন্যতম আয়োজক সমীরণ চন্দ্র বিশ্বাস জানান, এটি মূলত ব্রিটিশ ও জমিদার আমলের অত্যন্ত পুরোনো ধর্মীয় সম্পদ। মাধবপুরের এই ঘিলাতলীর জগন্নাথ জিওর আখড়া এবং একই সময়ে প্রতিষ্ঠিত কৃষ্ণ গোসাঁইয়ের আখড়া, কৃষ্ণপুরই হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে পুরোনো মন্দির।

তালিবপুর থেকে আসা দর্শনার্থী সুদীপ চৌধুরী জানান, আয়তনের দিক থেকে এই মন্দিরটি অনেক বড় এবং খুব ভালো একটি স্থানে পূজাটি হওয়ায় এখানে সবসময়ই মানুষের উপচে পড়া সমাগম হয়। মূলত এই মন্দিরের প্রাচীন ঐতিহ্য এবং নিখাদ আদর-আপ্যায়ন ও আতিথেয়তার টানেই মানুষ দূর থেকে বারবার ছুটে আসে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মন্দির কমিটির মহাপ্রসাদ বিতরণ। যেখানে এক একটি ব্যাচে একসঙ্গে প্রায় ৪০০ মানুষের বসে খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। দুপুরের মধ্যেই মহাপ্রসাদের মোট ৮ পাতিলের মধ্যে ৬ পাতিল সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং বাকি থাকা ২ পাতিল বিকেল ৪টা পর্যন্ত ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এবারের ঐতিহাসিক পূজা উদযাপনে সরকারি ত্রাণ তহবিল থেকে ৬০০ কেজি চাল এবং বেসরকারিভাবে সায়েম গ্রুপের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান পাওয়া গেছে।

শ্রী শ্রী জগন্নাথ সংঘের ব্যবস্থাপনায় নান্দনিক আলোকসজ্জায় সাজানো এই মণ্ডপে আগত দর্শনার্থীদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানানো হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বন্ধনে এই আনন্দ উদযাপন করা হচ্ছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close