বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
জামালপুরে ইলেকট্রিক রিকশা বিতরণ
প্রতিনিধি, জামালপুরে
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম

জামালপুরে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইলেকট্রিক রিকশা বিতরণ

জামালপুরে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ইলেকট্রিক রিকশা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউরোপ এইড ফাউন্ডেশনের অর্থায়নে এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ রিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন মো. কহিনুর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভি ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক ফজলে এলাহী মাকাম এবং ইউরোপ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি হুসেইন রাগিব আকিওল।

বক্তারা বলেন, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। ইলেকট্রিক রিকশা সহায়তার মতো মানবিক উদ্যোগ দরিদ্র পরিবারের আয়ের পথ সুগম করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

ইউরোপ এইড ফাউন্ডেশনের মূল বাণী “İyilik Eli Uzatana Dua Eli Açılır”-এর বাংলা অর্থ, “যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য প্রার্থনার হাত প্রসারিত হয়।” মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতার এই বার্তাকে সামনে রেখেই বাংলাদেশ ২০২৬ কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close