বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম

উল্লাপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজা। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের আয়োজকদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।

উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে রেজাউল করিম রেজা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উৎসবের এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close