সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন       ● পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আনসার-ভিডিপি      ● বন উজাড় ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান      ● শেষ মুহূর্তের গোলে জয় পেল ফুটবল দল      ● ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ, আলোচনায় তারকাদের অভিনয়      ● অনলাইন প্রতারণার ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ      ● সড়কে বেপরোয়া যান চলাচল, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা      ● কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে তরুণদের বাড়তি আগ্রহ      ● শ্রেণিকক্ষে ফিরছে প্রযুক্তিনির্ভর পাঠদান, বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ      ● ডেঙ্গু ও হামের প্রকোপে বাড়ছে হাসপাতালের চাপ      ● সরকারি সেবায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার      ● বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরানোর অপেক্ষায় ক্রেতারা      
তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলার যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব মোর্শেদ টিপু।

আয়োজকদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হা-ডু-ডু বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এ খেলার মাধ্যমে যুবসমাজের মধ্যে শারীরিক সুস্থতা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

‘কলম ধরো, বই পড়ো, মাদকমুক্ত জীবন গড়ো; বাবা-মায়ের সম্মান রাখো, মাদকমুক্ত দেশ গড়ো’—এমন স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close