প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম

ফেনীর দাগনভূঞায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০ পিস ইয়াবা ও ৪ দশমিক ৫ লিটার বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইউচুফ কানন (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর একটি অভিযানিক দল দাগনভূঞা থানার সামনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকায় জামান টাওয়ার নামের একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘর থেকে ২০ পিস ইয়াবা ও ৭৫০ মিলিলিটারের ছয় বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৪ দশমিক ৫ লিটার।
মামলার আসামি মোহাম্মদ ইউছুফ কানন (৩৩) দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া এলাকার আব্দুল লতিফ হাজী বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি বর্তমানে উদরাজপুর এলাকার জামান টাওয়ারে বসবাস করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউছুফ কানন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ