রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কোটি টাকার রেলের জমি রক্ষা করলেন      ● সার কারখানার সাবেক কর্মীর মরদেহ উদ্ধার      ● এক রাতেই কৃষকের গোয়ালঘর শূন্য      ● জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান      ● শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন      ● স্বাস্থ্যসেবায় অক্সিজেন নিশ্চিতে ২০ জেলায় প্রকল্প      ● চাঁপাইনবাবগঞ্জে ক্যামেরাবন্দী বিরল হীরামন পাখি      ● ‘এই মাস থেকেই অভিনয়ে ফিরতে চাই’: তানিয়া বৃষ্টি      ● ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ নিয়ে সতর্ক করল মাউশি      ● হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬’      ● নিয়ত বিশুদ্ধ না হলে নেক আমল মূল্যহীন      ● রাজশাহীতে অভিষেকেই শি চাওয়ের দাপট      
কোটি টাকার রেলের জমি রক্ষা করলেন
ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ
প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের একটি ঐতিহ্যবাহী বাংলোসহ প্রায় ১ একর ১০ শতক মূল্যবান জমি দখলের অপচেষ্টা পণ্ড করে দেওয়া হয়েছে। রেলওয়ে প্রশাসনের শক্ত অবস্থান, স্থানীয় সচেতন জনতা ও শ্রমিক নেতৃবৃন্দের সময়োপযোগী বাধার মুখে হাতছাড়া হওয়া থেকে রক্ষা পেয়েছে এই কোটি টাকার সরকারি সম্পত্তি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী চক্র নানাবিধ কাগজপত্র ও লিজ প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে উক্ত বাংলো ও তৎসংলগ্ন জমি নিজেদের আয়ত্তে নেওয়ার পাঁয়তারা করে আসছিল। ঘটনার দিন চক্রটি বেআইনিভাবে সীমানাপ্রাচীর নির্মাণ করে জমিটি দখলের চেষ্টা চালায়।

বিষয়টি টের পেয়ে সৈয়দপুর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী/কার্যাবলি (এসএসই/ওয়ার্কস) শরিফুল ইসলাম দ্রুত ঘটনাস্থল তদারকি ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। দায়িত্বে আসার পর থেকেই রেলের জমি ও সম্পদ সুরক্ষায় তিনি মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রেখে আসছেন। এসএসই/ওয়ার্কস (আইডব্লিউ) মো. শরিফুল ইসলামের সতর্ক অবস্থানের কারণে অবৈধ দখলদাররা সহজে পার পেয়ে যেতে পারছে না। ক্ষেত্রবিশেষে আইনি বা প্রশাসনিক জটিলতা থাকলেও তিনি সরকারি স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর রয়েছেন।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সরাসরি ঘটনাস্থলে ছুটে আসেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। তাঁর সঙ্গে যোগ দেন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন ও শ্রমিক লীগের স্থানীয় নেতৃবৃন্দ। প্রটোকল মেনে এবং সততার সঙ্গে রেলের স্বার্থ সুরক্ষায় ডিএস শাহ সুফি নূর মোহাম্মদের ভূমিকা সৈয়দপুরজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত। তিনি সরাসরি উপস্থিত হয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করায় দখলদাররা পিছু হঠতে বাধ্য হয়।

ঘটনার বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ স্পষ্টভাবে জানান, “আমি যতদিন এই দায়িত্বে আছি, কাউকে অবৈধভাবে রেলের এক ইঞ্চি জমি দখল করতে বা বেআইনি সুযোগ-সুবিধা নিতে দেওয়া হবে না। সরকারি আমানত সুরক্ষায় কোনো আপস নেই। এতে আমার চাকরি থাকুক বা বদলি করা হোক, রেলের স্বার্থ রক্ষায় আমি নীতিতে অটল থাকব।”

স্থানীয় সচেতন নাগরিক ও শ্রমিক সংগঠনগুলো জানায়, ডিএস শাহ সুফি নূর মোহাম্মদের মতো সাহসী ও সৎ কর্মকর্তা এবং উপ-সহকারী প্রকৌশলী/কার্যাবলি (এসএসই/ওয়ার্কস) শরিফুল ইসলামের নিরলস চেষ্টার কারণেই সৈয়দপুরে রেলের সম্পত্তি এখনো নিরাপদ রয়েছে এবং দখলদারদের দৌরাত্ম্য রুখে দেওয়া সম্ভব হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close