রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’      ● কোটি টাকার রেলের জমি রক্ষা করলেন      ● সার কারখানার সাবেক কর্মীর মরদেহ উদ্ধার      ● এক রাতেই কৃষকের গোয়ালঘর শূন্য      ● জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান      ● শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন      ● স্বাস্থ্যসেবায় অক্সিজেন নিশ্চিতে ২০ জেলায় প্রকল্প      ● চাঁপাইনবাবগঞ্জে ক্যামেরাবন্দী বিরল হীরামন পাখি      ● ‘এই মাস থেকেই অভিনয়ে ফিরতে চাই’: তানিয়া বৃষ্টি      ● ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ নিয়ে সতর্ক করল মাউশি      ● হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬’      ● নিয়ত বিশুদ্ধ না হলে নেক আমল মূল্যহীন      
‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম

বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি নিয়ে জরুরি সভা বরিশাল শহরকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগর ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে সভায় কর্মসূচির সুষ্ঠু পরিচালনা ও সার্বিক মনিটরিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধানত নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থা সচল ও পরিষ্কার রাখা এবং সর্বসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার ও প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close