বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নাগরপুরে যুবদলের মিছিল-সমাবেশ
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাগরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, এনামুল কবীর, এলিম মাহমুদ, আজিজুল হক ও আলতাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close