বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৪ হাজার ৮০০ আসন, পরীক্ষা দিলেন ৫২ হাজার তরুণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে অংশ নেন ৫২ হাজার ২০০ জন প্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পরিচালিত ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

৪ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন ৮১ হাজার
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচে সারাদেশে মোট ৪ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ৪০০ জন। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০টি আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। এসব বৈধ আবেদনকারীর মধ্যেই শনিবার লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিটি জেলা থেকে নির্দিষ্টসংখ্যক প্রশিক্ষণার্থী নির্বাচনের মাধ্যমে এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

কল্যাণপুরে ৫ হাজার ৫০০ প্রার্থীর পরীক্ষা
পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। দেশের অন্যান্য জেলাতেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫০০ জন প্রার্থী। একই সময়ে দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় বিপুলসংখ্যক তরুণ-তরুণীর অংশগ্রহণ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

রোববার মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর (রোববার)। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ।

আগের ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন ১৯ হাজার ২০০ জন
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৩৫৪ জন প্রশিক্ষণার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন।

প্রশিক্ষণ সম্পন্ন করা এসব ফ্রিল্যান্সারের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪২ কোটি ৩০ লাখ টাকা।

ফ্রিল্যান্সিং খাতে তরুণদের আগ্রহ বাড়ার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অষ্টম ব্যাচে বিপুলসংখ্যক আবেদন ও বাছাই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহের বিষয়টিও সামনে এসেছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং কোর্স ফ্রিল্যান্সিং বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরীক্ষা বাছাই পরীক্ষা ৬৪ জেলা তরুণদের কর্মস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close