
সময় কখনো থেমে থাকে না। আজকের বর্তমানই একদিন পরিণত হয় অতীতে, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই ধীরে ধীরে ইতিহাসের অংশ হয়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে নানা ঘটনা। এর কিছু ঘটনা রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক কিংবা সাংস্কৃতিক কারণে বিশেষ গুরুত্ব পায় এবং জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।
আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬। ইতিহাসের বিভিন্ন সময়ে এই দিনে ঘটে গেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন রাজনীতিবিদ, বিজ্ঞানী, লেখক, শিল্পী, অভিনয়শিল্পী ও ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিরা। আবার এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইতিহাস ও সংস্কৃতির নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক ব্যক্তি।
উল্লেখযোগ্য ঘটনাবলি
১৮১২ সালের ১৬ সেপ্টেম্বর মস্কো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এক দিনের ওই অগ্নিকাণ্ডে শহরের প্রায় তিন-চতুর্থাংশ পুড়ে যায়।
১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয় জেনারেল মোটরস করপোরেশন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম পরিচিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়।
১৯২০ সালে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৩৮ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হন।
১৯৩১ সালে হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়। একই বছর লিবিয়ার স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ইতালীয় ঔপনিবেশিক কর্তৃপক্ষ ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে।
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে ২১ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগদানের বাধ্যতামূলক ব্যবস্থা কার্যকর করা হয়।
১৯৪১ সালে ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন ত্যাগ করেন।
১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত হয়।
১৯৫৫ সালে আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন কার্যকর হয়।
১৯৭৫ সালে পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।
১৯৭৮ সালে ইরানের তারা শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা বিভিন্ন হিসাবে ৭.৫ থেকে ৯-এর মধ্যে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৮৭ সালে ২৭টি দেশ বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষায় ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাসের ব্যবহার নিয়ন্ত্রণে চুক্তিবদ্ধ হয়। এই উদ্যোগ পরবর্তীকালে পরিবেশ সুরক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যাঁরা জন্ম নিয়েছিলেন এই দিনে
১৫০৭ সালে জন্মগ্রহণ করেন চীনের সম্রাট জিয়াজিং।
১৭৪৫ সালে জন্মগ্রহণ করেন রুশ ফিল্ড মার্শাল মিখাইল কুটুজভ।
১৮৫৩ সালে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ আলব্রেখট কোসেল।
১৮৫৮ সালে জন্মগ্রহণ করেন কানাডিয়ান-ব্রিটিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের সাব
স্বদেশ প্রতিদিন/এস পি