প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম

১. শারীরিক গঠন ও আকৃতি
পদ্মার ইলিশ: মিষ্টি পানির এই ইলিশ আকারে কিছুটা খাটো হলেও মাঝের অংশ বেশ গোলগাল, চওড়া, ভরাট ও পিঠের দিকটা উঁচূ হয়।
গুজরাটের ইলিশ: সামুদ্রিক বা নোনা পানির হওয়ায় এগুলো তুলনামূলক লম্বাটে ও সরু হয় এবং পেট নদীর মাছের মতো ভরাট থাকে না।
২. চোখের অবস্থা ও রঙ
পদ্মার ইলিশ: টাটকা নদীর মাছ হওয়ায় চোখ পরিষ্কার, স্বচ্ছ ও উজ্জ্বল থাকে।
গুজরাটের ইলিশ: দূরপাল্লার পথ ও বরফজাত থাকার কারণে চোখের চারপাশ কিছুটা কালচে লাল বা রক্তবর্ণ ধারণ করে।
৩. গায়ের রঙ ও আঁশের উজ্জ্বলতা
পদ্মার ইলিশ: আঁশ অত্যন্ত চকচকে রুপালি হয় এবং আলো পড়লে পিঠের দিকে হালকা সোনালি বা বেগুনি আভা দেখা যায়। মাঝ বরাবর একটি হালকা লালচে রেখাও স্পষ্ট থাকে।
গুজরাটের ইলিশ: রুপালি ভাব থাকলেও পিঠের অংশ বেশি কালচে বা ধূসর দেখায় এবং নদীর মাছের মতো সেই তাজা ঝিলমিলে ভাব থাকে না।
৪. স্বাদ, সুবাস ও তেল
পদ্মার ইলিশ: মিষ্টি পানির কারণে প্রচুর প্রাকৃতিক তেল থাকে, যা মাংস নরম ও তুলতুলে করে। রান্নার সময় ঘরজুড়ে তীব্র ও মনমাতানো সুবাস ছড়ায়।
গুজরাটের ইলিশ: সামুদ্রিক হওয়ায় মাংস কিছুটা শক্ত প্রকৃতির হয়, স্বাদ পানসে লাগে এবং পদ্মার মতো সেই চিরচেনা ঘ্রাণ থাকে না।
৫. বাজারদর
পদ্মার ইলিশ: চাহিদা ও সরবরাহ সীমাবদ্ধ থাকায় বাজারে এর দাম সবসময় বেশ চড়া থাকে।
গুজরাটের ইলিশ: তুলনামূলক কম দামে বড় আকৃতির ইলিশ পেলে তা সামুদ্রিক বা গুজরাটি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
স্বদেশ প্রতিদিন/এস পি