বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বাড়িভাড়াসহ আনুষঙ্গিক ভাতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আসছে। গ্রেড ও কর্মস্থলের এলাকাভেদে বাড়িভাড়া ভাতাকে চারটি নতুন ধাপে ভাগ করার সুপারিশ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে সচিব কমিটি কিছুটা সংশোধন আনার পর বাড়িভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হবে। একই সঙ্গে ঢাকা সিটি করপোরেশন, অন্যান্য বড় শহর এবং দেশের অন্যান্য এলাকার জন্য আলাদা হার রাখা হয়েছে।

১৬তম থেকে ২০তম গ্রেড
১৬তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

দেশের অন্যান্য এলাকায় এই গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

১০ম থেকে ১৫তম গ্রেড
১০ম থেকে ১৫তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৫০ শতাংশ।

অন্যান্য বড় শহরে তারা পাবেন ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতার হার হবে ৩৫ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড
৫ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

অন্যান্য বড় শহরে এ হার হবে ৩৫ শতাংশ। আর দেশের অন্যান্য এলাকায় এই গ্রেডের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ৩০ শতাংশ হারে।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব
১ম থেকে ৪র্থ গ্রেড এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৪০ শতাংশ।

অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় এ হার হবে ৩০ শতাংশ। দেশের বাকি এলাকায় তারা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

কেন বাড়িভাড়া ভাতায় পরিবর্তন?
সচিব কমিটির সূত্র অনুযায়ী, নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। আগের হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হলে সরকারি আবাসনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করা হয়।

পরবর্তীতে জাতীয় বেতন কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে সচিব কমিটি কিছুটা সংশোধন আনে। এর ভিত্তিতেই বাড়িভাড়া ভাতার নতুন কাঠামো চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন পে স্কেলে মূল বেতনও বাড়ছে
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে।

নতুন পে স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করার পর পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে।

অন্যদিকে বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি পরবর্তী সময়ে বাড়িভাড়া ও অন্যান্য ভাতাতেও পরিবর্তন আসবে।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পেস্কেল২০২৬ সরকারিচাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close