বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সড়ক দখল করে হকার বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৩:৫৭ PM

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে হকারদের সময় থাকতে স্বেচ্ছায় ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।


তিনি বলেন, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে হকার বসার সুযোগ দেওয়া হবে না। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় হকারদের বসতে দেওয়া হবে না। এ বিষয়ে সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।


তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান আবদুস সালাম। তিনি বলেন, বিকেল ৪টার পর মতিঝিলে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন।


ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের সপ্তাহের সাত দিন সব জায়গায় বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। তাদেরও এ বিষয়টি মেনে চলতে হবে। নির্ধারিত নিয়ম ও পরিচ্ছন্নতা বজায় রেখে নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করতে হবে।


প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।


এ সময় নগরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক।


স্বদেশ প্রতিদিন/এফএইচএন



আরও সংবাদ   বিষয়:  ডিএসসিসি রাজধানী মো. আবদুস সালাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close