বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিআরটি ফ্লাইওভার অবরোধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ২:১৬ PM

গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তির বাসিন্দারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে এ বিক্ষোভে অংশ নেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে অভিযানের আড়ালে হাজীর মাজার বস্তির নিরীহ ও সাধারণ বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা চলছে। তাদের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা যাবে না।

বস্তিবাসীরা পুনর্বাসন ছাড়া কোনো ধরনের উচ্ছেদ না করার দাবি জানান। তাদের বক্তব্য, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। পাশাপাশি বিকল্প আবাসনের ব্যবস্থা করে এরপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের কারণে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিক্ষোভকারীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।



আরও সংবাদ   বিষয়:  টঙ্গী বিআরটি ফ্লাইওভার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close