সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৮ AM


সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাবলু। বুধবার চট্রগ্রাম জেলার  বাশখালী থানার বাহারচরা ইউনিয়নের পশ্চিম বাশখালা গ্রাম,এবং রত্নপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার এবং পানি বন্দী পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পৌঁছে দেন।
এসময় ছাত্রনেতা মোঃ আল আমিন বাবলু বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন। সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক চট্রগ্রামে এসে বর্ন্যাত পরিবারের পাশে দাঁড়াই এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পরিবারগুলোর কাছে পৌঁছে দেই ।’
তিনি আরও বলেন, ‘সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আজমাউল ইসলাম রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক,মোহাম্মদ সবুজ মিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সভাপতি,  আরিফুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি মোহাম্মদ আয়াছ,  সি: যুগ্ন সম্পাদক মানিক রতন তামিম, দপ্তর সম্পাদক ফাহিম চৌধুরী, ছাত্রনেতা সালমান আমিন প্রমুখ।


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের   বন্যার্ত   ত্রাণ ছাত্রনেতা   আল আমিন বাবলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close