বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল শুক্রবার নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার (২২ নভেম্বর) আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। নতুন কম্পন ধরা পড়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে।

শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে; আর আজ শনিবারের ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে।

যদিও আজকের ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটাই দুর্বল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। তাই বড় ধরনের কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রান্তি তৈরি হয়।

দুপুরের দিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ জানান, তাদের ওয়েবসাইটে প্রথমে দেখানো হয়েছিল কম্পনটির উৎস ঢাকার উত্তর দিকের প্রায় ২৬ কিলোমিটার দূরে গাজীপুরের বাইপাইলে। সরকারি পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির সাইটেও একই তথ্য দেখা যাচ্ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর ওয়েবসাইটের তথ্য হালনাগাদ হলে দেখা যায় ভিন্ন চিত্র।

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজকের কম্পনের উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশে। ঢাকার সঙ্গে দূরত্ব ২৬ কিলোমিটার (একই) হলেও অবস্থানগত দিক থেকে এটি গতকালের ভূমিকম্পের উৎস নরসিংদীর মাধবদীর কাছাকাছি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুটি ভূমিকম্পই একই গভীরতায় হয়েছে। টানা দুইদিনের এই কম্পন রাজধানী ও আশপাশের মানুষকে আবারও মনে করিয়ে দিলো ভূমিকম্প ঝুঁকির বাস্তবতা।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বাইপাইল নয়   আজকের ভূমিকম্প   উৎপত্তি   নরসিংদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close