প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ হাজার ২৩৪ জন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ