বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা কোনো অপশক্তির নেই। জনগণ এখন নির্বাচনমুখী এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। শনিবার বিকেলে খুলনা মহানগরীর কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে আইজিপি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে খুলনা বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বাহারুল আলম জানান, এবার প্রথমবারের মতো সব ইউনিটের পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা দূর করা যায়। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

নাশকতা–সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ একা নয়; সমাজের সাধারণ মানুষও আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা—সবকিছুই আমরা নজরদারিতে রেখেছি।”

পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত ছিলেন এবং সংশোধনযোগ্য নন তাদের নির্বাচন ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা এমন সদস্যদের তালিকা করছেন এবং নির্বাচনের আগে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ নিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের কোনো ধরনের বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব—আপনারা যেন স্বাধীনভাবে ভোটের সংবাদ কাভার করতে পারেন।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  অপশক্তি   নির্বাচন   বানচাল   আইজিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close