সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
‘নারীদের ঘরে ঢুকিয়ে দিতে ৫ কর্মঘণ্টার কথা বলা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নারী সমাজকে ঘরে বন্দি করার উদ্দেশ্যেই ৫ ঘণ্টা কর্মঘণ্টার প্রস্তাব করা হচ্ছে।

রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজন করা মৌন মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পর নারীরা মাথা তুলে দাঁড়াবে এই আশা ছিল। কিন্তু আজ দেশের নারী সমাজ আবারও অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। উন্নয়নের নামে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে ঘরের ভেতর সীমাবদ্ধ করে রাখতে চায়। এ ধরনের উদ্যোগ নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।

সকল প্রকার নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদে আওয়াজ তোলার আহ্বান জানান সেলিমা রহমান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নিপুন রায় চৌধুরী ও নিলুফার চৌধুরী মনিও।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নারী   কর্মঘণ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close