সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, ঝুঁকিতে ৯ লাখ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:২২ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ১:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়। এর ফলে দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারাত্মক বন্যা ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। এতে ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

খান ইউনিস পৌরসভার মুখপাত্র সাঈদ লাক্কান জানান, ঝড়টি “অত্যন্ত বিপজ্জনক”; উপকূলজুড়ে হাজারো তাঁবু ও আশপাশের এলাকা ডুবে যেতে পারে। ক্ষতিগ্রস্ত ড্রেনেজ লাইন ও পানিনিষ্কাশনের পুকুর স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তর শুক্রবার ও শনিবার নিচু অঞ্চল এবং উপত্যকায় আকস্মিক বন্যার আশঙ্কা করেছে।

লাক্কান আরও জানান, ৯ লাখের বেশি মানুষ চরম দুর্দশায় আছে এবং সড়ক, পানি ও ড্রেনেজ ব্যবস্থার ৮৫ শতাংশই ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি হিসেবে প্রায় ১ কোটি ৫০ লাখ টন ধ্বংসাবশেষ এখনো সরানো যায়নি। প্রায় ২ লাখ ১০ হাজার মিটার সড়ক, ৩ লাখ মিটার পানি লাইন এবং ১ লাখ ২০ হাজার মিটার ড্রেনেজ লাইন ধ্বংস হয়েছে বলেও জানান লাক্কান।

জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ড্রেনেজ–পাম্পিং স্টেশনগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধবিরতির পর থেকে পৌর কর্তৃপক্ষ পেয়েছে মাত্র ১৬ হাজার লিটার ডিজেল, যা দিয়ে তিন দিনের বেশি কাজ চালানো সম্ভব নয়।

ঝড়ের প্রভাব কমাতে জরুরি ভিত্তিতে মোবাইল পাম্প, জ্বালানি ও অতিরিক্ত সরঞ্জাম প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণ ও জরুরি সেবা পুনর্গঠনের জন্য দ্রুত আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

ইসরায়েলের হামলায় গাজার বিপর্যস্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইউএনআরডব্লিউএ জানায়, গাজায় ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাজারো পরিবার শীতের আগমুহূর্তে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে।

গত দুই বছর ধরে ঝড়-বৃষ্টি ও বন্যায় হাজারো তাঁবু প্লাবিত বা ছিন্নভিন্ন হয়েছে। গত সেপ্টেম্বরে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, গোটা এলাকার ৯৩ শতাংশ তাঁবু ভেঙে পড়েছে বা বসবাসের অনুপযোগী হয়ে গেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ঝড়   ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close