বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নাঙ্গলকোটে সাবেক এমপি ডা. কামারুজ্জামান স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম
নাঙ্গলকোটে সাবেক এমপি ডা. কামারুজ্জামান স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল

নাঙ্গলকোটে সাবেক এমপি ডা. কামারুজ্জামান স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল

কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য, বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান স্মরণে তার পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিল বুধবার সকালে খান বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে নাঙ্গলকোটের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, মসজিদের ইমাম-খতিবসহ এলাকার আলেম-ওলামাগণ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডা. কামারুজ্জামানের ছোট ভাই ইঞ্জিনিয়ার মাহবুবুজ্জামান, ছেলে ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু, ভাতিজা নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান, মেয়ের জামাতা জামিল হাসান, ক্রীড়া সংগঠক ও রাজনীতিক আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হোসেন স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি আবু তৈয়ব মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ডা. কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবারের পীর। এছাড়াও সম্প্রতি ডা. কামারুজ্জামানের মাগফিরাত কামনায় নাঙ্গলকোট উপজেলার সব এতিমখানা ও মাদ্রাসার এক হাজার পাঁচশ শিক্ষার্থীকে এক বেলা খাবার প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close