সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
পতিত সরকার নির্বাচন বানচাল করতে ওঁৎ পেতে আছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৬:২২ PM

পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওঁৎ পেতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান আর্কাইভ।

রিজভী আহমেদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা। এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, আরও অন্তর্ভুক্ত শক্তি জড়িত আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close