প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম

দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ঢাকার নিকুঞ্জে থাকা দুইটি ফ্ল্যাট ক্রোক ও তার ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। ওই ব্যাংক হিসাবগুলোতে মোট ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি করে এ আদেশ দেন।
দুদক এবাদতে জানিয়েছে, সাবেক এই বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চালিয়ে মামলা দায়ের করা হয়েছে। তদন্তকালে রেকর্ডপত্র এবং জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করার উদ্দেশ্যে আবেদি সানজিদা আকতার নামে বিভিন্ন জায়গায় ক্রয়বিক্রয় করেছেন।
আবেদন সূত্রে বলা হয়েছে, সানজিদা আক্তারের নামে খিলক্ষেতের নিকুঞ্জে প্রায় ৯৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট রয়েছে এবং বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। তল্লাশি অভিযানে আবেদির বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করা হয়েছে, যা তার স্বীকারোক্ত আয়ের সঙ্গে মিলছে না।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক মনে করছে, সানজিদা আক্তার সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করতে পারেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ হস্তান্তর হলে পুনরুদ্ধার কঠিন হবে তাই জরুরি প্রয়োজনীয়তার ভিত্তিতে স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ