সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
মানিকগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৩ কোটি টাকার সহায়তা চেক বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম

মানিকগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে আর্থিক সহায়তা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা ও বীমা সুবিধার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টা দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স’ শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার থেকে চেক বিতরণ করেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় ৩৯ জনের মাঝে মোট ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৪৬ টাকার চেক বিতরণ করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, প্রকল্প পরিচালক ইমরান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   বোর্ড   চেক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close