বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাবান্ধায় একই পরিবারের তিনজনকে হস্তান্তর বিএসএফের
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৪:০৮ PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। 

গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৮ বিজিবি পঞ্চগড় ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান নেতৃত্ব দেন। এসময় দুই বাহিনীর পাঁচজন উপস্থিতিতে এই তিন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।

তারা হলেন অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সি শিশু অরন্য কুমার ভৌমিক। তারা সিরাজগঞ্জ সদর উপজেলার পদমপাল এলাকার একই পরিবারের সদস্য বলে জানা যায়।

বিজিবি জানায়, কয়েকদিন আগে বিএসএফের ফুলবাড়ী কোম্পানী কমান্ডার বাংলাবান্ধা কোম্পানী কমান্ডারকে তিন বাংলাদেশিকে আটক করার কথাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানায়। বিএসএফ ওই তিন বাংলাদেশিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা প্রায় একবছর আগে অবৈধভাবে বাংলাদেশ হতে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তাদেরকে আটক করা হয়।

বিজিবি আরো জানায়, আটকের পর বিএসএফ কোম্পানী কমান্ডার তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানী কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন। পরে বিএসএফের হাতে আটককৃতদের ব্যক্তিদের নাম ও ঠিকানা অনুযায়ী তাদের পরিবারের সাথে পুলিশ বিজিবির যোগাযোগ করে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর আটককৃতদের জিডি মূলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর আমরা তাদের পরিচয় শনাক্ত করি এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের হস্তান্তর করে। তাদের তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “বিজিবি জিডি মুলে তিন বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আত্মীয়দের (মা, বোন) সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাবান্ধা   সীমান্ত   বিএসএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close