বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। পিএসির সামনেই অবস্থান কর্মসূচি পালন করলে পিএসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার আদেশ দেন। 

এসময় তারা পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন।

আন্দোলনকারী পরীক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা।


স্বদেশ প্রতিদিন/ এমএস

আরও সংবাদ   বিষয়:  পিএসসি   লাঠিচার্জ   জলকামান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close