সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বিচারের রায় ঘনিয়ে আসায় এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে।

সম্প্রতি অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ প্রচার হয় বিবিসিতে, ওই অডিও শেয়ার করে গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে- ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।”

আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশ্যে উপদেষ্টা লেখেন, “বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের? 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিচার   উপদেষ্টা   ফারুকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close