বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নৌকা ডুবির পর রাজশাহী বিএনপিতে নতুন ৬ নেতৃত্ব
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:১৭ AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর ছয়টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহীসহ দেশের সব আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ছয় প্রার্থী হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) শরিফ উদ্দিন, রাজশাহী-২ (সদর) মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) নজরুল ইসলাম, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আবু সাঈদ চাঁদ।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয় আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪৮ জন। কিন্তু কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মাঠে আন্দোলনে সক্রিয়তা, মামলা-হামলার মুখেও দলের পাশে থাকা এবং সাংগঠনিক দক্ষতা-এই তিনটি দিককে মূল বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে।

মনোনয়ন ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক নির্দেশনায় বলেন, ৩১ দফা বাস্তবায়ন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটাধিকার পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য। এখন আর ব্যক্তিগত প্রতিযোগিতা নয়, গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

উল্লেখ্য, রাজশাহী একসময় বিএনপির সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু টানা ১৮ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সেই ঘাঁটি দখলে রাখে। প্রশাসনিক প্রভাব ও দমনপীড়নে বারবার সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে বিএনপি। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। 


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:   রাজশাহী   বিএনপি   ৬ নেতৃত্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close