বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন।

ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, “ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।”

ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন। ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।”

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে আমীর খসরু বলেন, “নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।”

পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, “প্রত্যেক মানুষ যাতে সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো হবে এবং কুটির শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করে নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করা হবে বিএনপি ক্ষমতায় গেলে।

আ’লীগ সরকারের সমালোচনা করে ‍তিনি বলেন, “তারা ব্যবসা কম, লুটপাট বেশি করেছে। অতীতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সীমিত কিছু মানুষই ব্যবসায় সুযোগ পেয়েছে। বিএনপি ব্যবসায়ীদের ওপর সরকারি প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমিয়ে প্রকৃত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণ   ঐকমত্য কমিশন   আমীর খসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close