সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সরকার সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ১০:১২ PM
ফাইল ছবি

ফাইল ছবি

সরকার বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে। আগামী রবিবার এজন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪।

রবিবার এই সভায় সভাপতিত্ব করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এ সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close