বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সরকারি কর্মচারীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারি চাকরিজীবীদের ৯ম পে স্কেলের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। আজ বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

বিএফএ এর পক্ষ থেকে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে বিএফএ।

এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিএফএ তাদের প্রস্তাবনায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলা হয়েছে।

বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
 
বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালীন সময় আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।

বিএফএ দাবি করেছে, দীর্ঘ বিরতি না রেখে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা হালনাগাদ করা উচিত।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:   সরকারি   কর্মচারী   ঈদ বোনাস   দ্বিগুণ   প্রস্তাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close