বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল-মৌধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন, জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

সাক্ষাতে তারা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময়, ড. এম এ কাইয়ুম আমিরাতের রাষ্ট্রদূতকে ভিসা সহজীকরণ এবং বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানান। এর প্রত্যুত্তরে বাংলাদেশের আর্থ-সামাজিক মান উন্নয়নে আরব আমিরাতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ড. এম এ কাইয়ুমকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ।

রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো ছিল। আগামীতে এই সম্পর্ক আরও ভালো হবে। পরস্পরের সম্পর্ক আরও এগিয়ে যাবে দুই দেশ।

সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ

আরও সংবাদ   বিষয়:  ড. এম এ কাইয়ুম   সৌজন্য সাক্ষাৎ   সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close